মানিকগঞ্জে বাসচাপায় নারীর মৃত্যু
ঢাকা-পাটুরিয়া মহাসড়কের মানিকগঞ্জে বাসচাপায় সন্ধ্যা রানী সাহা (৬০) নামে এক নারী নিহত হয়েছেন। সোমবার দুপুর আড়াইটার দিকে ঘিওর উপজেলার বানিয়াজুরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সন্ধ্যা রানী সাহা শিবালয় উপজেলার পারাগ্রামের হরিদাস সাহার স্ত্রী।
বরংগাইল হাইওয়ে পুলিশের ইনচার্জ ইয়ামিন উদ দৌলা জানান, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় এনএনবি পরিবহনের একটি বাস ওই নারীকে চাপা দেয়। এতে তিনি গুরতর আহত হলে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘটনাস্থলের দেড় কিলোমিটার দূরে মহাসড়কের তরা এলাকায় বাস রেখে চালক ও হেলপার পালিয়ে যায়। বাসটি আটক করা হয়েছে।

No comments